ইন্টারনেট খাতেও কোনও সুখবর নেই
‘উন্নয়নের দীর্ঘ অগ্রযাত্রা পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ শীর্ষক বাজেট প্রস্তাবনায় কম্পিউটার ও ইন্টারনেট পণ্য উৎপাদনে ভ্যাট অব্যাহতি ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়াও অপটিক্যাল ফাইবারের উৎপাদন পর্যায়ে ৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান এবং এ অব্যাহতির মেয়াদ ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে উত্থাপিত বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অব্যাহতি সুবিধা বাড়ানোর প্রস্তাব করেন। এতে স্থানীয় পর্যায়ে উৎপাদিত অপটিক্যাল ফাইবারের দাম কমবে।
তবে এই সুযোগ প্রান্তিক পর্যায়ে কাজে লাগবে না বলে জানিয়েছেন ইন্টারনেট সেবাদাতাদের জাতীয় সংগঠন আইএসপিএবি’র সভাপতি ইমদাদুল।
বাজেটে নতুন কিছুই নেই; কিছুই পাননি জানিয়েছে আইএসপিএবি সভাপতি বলন, ‘আমরা যা যা চেয়েছিলাম তার কিছুই পাইনি। বরং একসেসরিজে (কানেক্টর, ইউটিপি ক্যাবল ইত্যদি) অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ করা হয়েছে। ফলে আমাদের গ্রাহককে সেবাদানে খরচ আরও বাড়বে।’







